বিপত্তারিনী পূজোর প্রসাদ খেয়ে অসুস্থ শতাধিক
বিপত্তারিনী পূজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়ল শতাধিক গ্রামবাসী। জানা গেছে বিপত্তারিনী পূজো উপলক্ষ্যে শনিবার জগৎবল্লভপুরের মাজু অঞ্চলের মধ্য মাজু গ্রামের বাসিন্দাদের মধ্যে পূজোর প্রসাদ বিতরণ করা হয়।
স্থানীয় সূত্রে খবর গ্রামের প্রায় ৪২টি পরিবারের সদস্যরা এই প্রসসদ খাওয়ার পর রাত থেকে অসুস্থ হতে শুরু করে। পায়াখানা পেটের যন্ত্রনা বমি সহ নানা উপসর্গ নিয়ে একে একে অসুস্থ হতে শুরু করে বাসিন্দারা।
রবিবার সকাল পর্যন্ত শিশু মহিলা সহ শতাধিক গ্রামবাসী অসুস্থ হয়ে পড়ে। পরে খবর পেয়ে জগৎবল্লভপুর ব্লক স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে মেডিক্যাল টিম গ্রামে পৌছে অসুস্থদের চিকিৎসা শুরু করে। পরে অসুস্থদের মধ্যে ৭ জনের অবস্থা একটু খারাপ হওয়ায় তাদের আমতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিয়ে হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভবানী দাস জানান প্রসাদ খেয়ে অসুস্থ হওয়ার পর গ্রামে স্বাস্থ্য কর্মীরা পৌছে চিকিৎসা শুরু করেছে। অসুস্থদের মধ্যে ৭ জনকে আমতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থতি নিয়ন্ত্রণে।

Post a Comment