করোনা পরিস্থিতি দেখতে স্বাস্থ্য অধিকর্তা বসিরহাট জেলা হাসপাতালে - The News Lion

করোনা পরিস্থিতি দেখতে স্বাস্থ্য অধিকর্তা বসিরহাট জেলা হাসপাতালে




করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যর স্বাস্থ্য অধিকর্তা, সরেজমিনে এলেন উত্তর ২৪ পরগনা জেলার  বসিরহাট জেলা হাসপাতালের।বসিরহাট মহকুমা করোনা পজিটিভ সরকারিভাবে ৮০ জন ।আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে পাশাপাশি উপসর্গ নিয়ে প্রায় শতাধিক রোগী চিকিৎসা হচ্ছে,বিভিন্ন জায়গায়।




রবিবার দুপুর বারোটা নাগাদ বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতাল সুপারের ঘরে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে এক জরুরি বৈঠক করেন ।রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এর অধিকর্তা অজয় চক্রবর্তী। বসিরহাট জেলার স্বাস্থ্য আধিকারিক দেবব্রত মুখোপাধ্যায়, হাসপাতাল সুপার শ্যামল হালদার সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে। সেখানে একটি নিজেদের মধ্যে একটি জরুরী ম্যারাথন বৈঠক হয়।




 যেভাবে দিনদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তাতে স্বাস্থ্য আধিকারিক থেকে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা কিভাবে জরুরী ভিত্তিতে রোগীর করোনা চিকিৎসা করবেন তার একটা রূপরেখা তৈরি হয়।



এদিন জেলা হাসপাতালে ভর্তি আক্রান্ত রোগীদের সঙ্গে দূরত্ব বজায় রেখে কথা বলেন। কি পরিসেভা পাচ্ছেন? কতটুকু পারছেন সরাসরি রোগীর সঙ্গে স্বাস্থ্য অধিকর্তা দের সঙ্গে একটি মেলবন্ধন তৈরি করার জন্য তার সবরকম ব্যবস্থা করার চিন্তাভাবনা রয়েছে।



স্বাস্থ্য দপ্তরের করোনা জরুরি পরিস্থিতিতে রাজ্য স্বাস্থ্য দপ্তর যে তাদের পাশে আছে তা আজকে রোগীদের সঙ্গে কথা বলা। স্বাস্থ্য আধিকারিক দের সঙ্গে বৈঠক করার তার ফলপ্রসূ আজকের এই জেলা স্বাস্থ্য হাসপাতাল পরিদর্শন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.