দুস্কৃতীদের বোমাবাজিতে মাঝরাতে কেঁপে উঠলো শান্তিপুর
নদীয়া জেলার শান্তিপুর শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বেজপাড়া মাঠ সংলগ্ন দেবাশীষ বিশ্বাসের বাড়িতে গতকাল মধ্যরাত্রে আচমকা বাড়ির দরজার কাছে ফাটে একটি বোম। ক্ষণিকের মধ্যেই বাড়ির সামনের মাঠে ফাটে আরেকটি। বাড়ির সদস্যরা বেরিয়ে আসতেই চম্পট দেয় দুষ্কৃতীরা।
কে বা কারা কি কারণে এই বোমাবাজি করে সেই প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস এবং তার ভাই বান্টি বিশ্বাস জানান ওই এলাকায় কিছু তোলাবাজ প্রায়ই শাসাত তাদের।
এ বিষয়ে নাম সহযোগে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রবিবার। যদিও ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে শান্তিপুর থানার পুলিশ দেখে যান বিষয়টি। রবিবার অভিযোগ পাওয়ার পর দুস্কৃতিদের ধরতে অনেকটাই তৎপর বলে জানা গেছে বিশেষ সূত্রে।

Post a Comment