সুস্থতা বাড়লেও পশ্চিমবঙ্গে রেকর্ড সংক্রমন ঘটছে করোনার
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা সংক্রামিত হয়েছেন ৬৫২ জন। যদিও সুস্থতার হার অন্যান্য রাজ্যের থেকে অনেকটাই ভাল। সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে শহর কলকাতাতে। করোনা সংক্রামিত ২৩১ জনই কলকাতায়। রাজ্য মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮,৫৫৯ জন হয়ে গিয়েছে। শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত ৫৯৮৪ জন।
করোনা সংক্রমণে রেকর্ড গড়ার পাশাপাশি সুস্থতার হারও বাড়ছে রাজ্যে। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েেছন দেশে অন্যান্য রাজ্যে তুলনায় সুস্থতার হারে অনেকটাই এগিয়ে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় শুধু কলকাতাতেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৪৪ জন। করোনা চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১২,১৩০ জন। রাজ্যে সুস্থতার হার ৬৫.৩৫ শতাংশ।
এদিকে আজই করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে নাইসেডের ডিরেক্টর শান্তা দত্ত। গত কয়েকদিন ধরেই করোনা উপসর্গ দেখা দিয়েছিলো তাঁর শরীরে। তারপরেই করোনা পরীক্ষা করানো হত। তাতে পজিটিভ রিপোর্ট আসে। বাড়িতেই পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে রাজ্যে মৃত্যু হয়েছে ১৫ জনের। কলকাতাতেই মারা গিয়েছেন সাতজন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৬৮ জন।

Post a Comment