মোহনবাগানের অফিশিয়াল মার্চেন্ডাইজ এবার অনলাইনে - The News Lion

মোহনবাগানের অফিশিয়াল মার্চেন্ডাইজ এবার অনলাইনে






বিশ্বজুড়ে নিজের প্রিয় ক্লাবের চ্যাম্পিয়নশিপ মার্চেন্ডাইজ সবাই নিজের সংগ্রহে রাখতে চান। সেকথা মাথায় রেখে এবার ই-কমার্স সাইট অ্যামাজনের সঙ্গে গাঁটছড়া বেধে নিজেদের চ্যাম্পিয়নশিপ মার্চেন্ডাইজ বিক্রি করছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব।






ঘরে বসেই অর্ডার দেয়া যাবে সেসব। জুনের ১৬ তারিখ থেকে তাঁবুতেই পাওয়া যাওয়ার কথা ছিল চ্যাম্পিয়ন মোহনবাগানের মার্চেন্ডাইজ। কিন্তু করোনার কারনে ক্লাব বন্ধ থাকার জন্য তাঁবু থেকে চ্যাম্পিয়নশিপের প্রোডাক্ট কেনার কোন উপায় ছিল না ফুটবল ভক্তদের।






তাই ক্লাবের তরফে জানানো হল অনলাইনেই কেনা যাবে জার্সি-মাগ-সহ আই লিগ চ্যাম্পিয়ন বাগানের লোগোযুক্ত সমস্তরকম মার্চেন্ডাইজ। ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা করা হল তা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.