মায়ের জন্য সকলের আর্শিবাদ চাইলেন আমির খান, কেন? জানুন
বলিউড সুপারস্টার আমির খানের ব্যক্তিগত কয়েকজন কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাকিদের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আমির জানান, তাঁর মায়ের করোনা পরীক্ষা করাতে হবে। মায়ের পরীক্ষার ফল যেন নেগেটিভ আসে, সে জন্য সবার কাছে আর্শিবাদ চেয়েছেন আমির।
আজ মঙ্গলবার (৩০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি বিবৃতি প্রকাশ করেন আমির। সেখানেই আমির বলেন, তাঁর কিছু কর্মীর করোনা ভাইরাস পরীক্ষায় ফল পজিটিভ এসেছে। সঙ্গে সঙ্গে তাঁদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
আমির জানান, বাকি সবার পরীক্ষা করা হয়েছে এবং ফলাফল নেগেটিভ এসেছে। বলেন, ‘এখন আমি মাকে পরীক্ষা করাতে নিয়ে যাচ্ছি। তিনিই এই দলের শেষ ব্যক্তি। দয়া করে প্রার্থনা করুন, যেন তাঁর ফলাফল নেগেটিভ আসে।

Post a Comment