ভারত চিন যুদ্ধের আবহে কেমন আছেন কলকাতার চায়না টাউনের বাসিন্দারা ? জানুন
লাদাখ সীমান্তে চলছে ভারত চিন যুদ্ধ পরিস্থিতি। এই পরিস্থিতি ভারতে থাকা চিনারা বেশ চাপেই যে রয়েছেন তা বলাই বাহুল্য। দুই দেশের এমন যুদ্ধ আবহে খাস কলকাতায় থাকা এক টুকরো চায়না নগরীর বাসিন্দারা কেমন আছেন? কীভাবে চলছে তাঁদের জীবনযাত্রা।
মূলত কলকাতার চায়না টাউনের বাসিন্দারা চিনা হলেও তাঁদের জন্ম এবং কর্ম সবটাই ভারতে। বরাবর নিজেদের ভারতবাসী বলেই জানেন তাঁরা। তাই লাদাখে চিনে আস্ফালন মেনে নিতে না পেরে এর আগে পোস্টার-ব্যানার নিয়ে চিনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছিলেন কলকাতার চায়না টাউনের বাসিন্দারা।
কিন্তু তারপরেও কোনও না কোনও ভাবে নানারকম কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁদের। এবার তাই আর যুদ্ধ নয় দুই দেশের মধ্যে শান্তি ফিরুক এই কামনা করেই দেবতার কাছে পুজো দিলেন তাঁরা।
দুই দেশের মধ্আযে র হানাহানি নয় এবং শান্তি ফিরুক লাদাখের গালওয়ান উপত্যকায়। এমনই চান কলকাতার চায়না টাউনে বাসিন্দারা। ভারতের এই সংকট মূহূর্তে তাদের বিপদের উদ্ধারকর্তা বলে বিশ্বাস যে দেবতার উপর সেই বোড দেবতার কাছে পুজো দিলেন চায়না টাউনের বাসিন্দারা।
উল্লেখ্য, গালওয়ানে উত্তেজনা গত দু সপ্তাহ ধরে লাদাখ সীমান্তে আস্ফালন করে চলেছে চিন। ভারতের ২০ জন জওয়ান শহিদ হয়েছেন গালওয়ান উপত্যকায় চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে। এই নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে সীমান্তে। চিনের অনৈতিক দাবির প্রতিবাদে সোচ্চার হয়েছে গোটা দেশ। চিনা সামগ্রী বর্জনের ডাক দেওয়া হয়েছে। এই পরিস্থিিততে স্বাভাবিক ভাবেই সকলের নজর পড়েছে কলকাতার চায়না টাউনে।
আর ও পড়ুন গরুর গাড়ি নিয়ে পেট্রোলের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ তৃণমূলের
শহর কলকাতার মধ্যে পার্ক সার্কাসের কাছেই রয়েছে ছোট্ট একটি চিন। সেখানে স্বাধীনতার আগে থেকেই বসবাস করে কয়েকশো চিনা। ওই এলাকাতেই ব্যাবসা বাণিজ্য করে জীবন জীবিকা নির্বাহ হয় তাদের। ভারতকেই নিজেদের দেশ বলে মনে করে তারা। তাই ভারতে থেকে গালওয়ানে চিনের আস্ফালন তাই মেনে নিতে পারেনি তাঁরা।

Post a Comment