গরুর গাড়ি নিয়ে পেট্রোলের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ তৃণমূলের - The News Lion

গরুর গাড়ি নিয়ে পেট্রোলের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ তৃণমূলের





গরুর গাড়ি নিয়ে পেট্রোলের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ তৃণমূলের। ক্রমেই বেড়ে চলেছে পেট্রোলের দাম। আর তার প্রতিবাদে সবর তৃণমূল। রবিবার বাঁকুড়ার বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের অভিনব এই প্রতিবাদ মিছিলে গরুর গাড়িতে মোটর বাইক চাপিয়ে এলাকায় মিছিল করা হয়।





 একই সঙ্গে একটি চার চাকা গাড়িকে দড়ি বেঁধে মিছিলের মধ্যে টেনে নিয়ে যাওয়া হয়।  মিছিলের পুরোভাগে ছিলেন দলের বড়জোড়া ব্লক সভাপতি অলক মুখোপাধ্যায় প্রাক্তন বিধায়ক আশুতোষ মুখোপাধ্যায়, জেলা পরিষদের সদস্য সুখেন বিদ্, মহিলা নেত্রী অর্চিতা বিদ্ প্রমুখ।     




বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি অলক মুখোপাধ্যায় বলেন, কেন্দ্রের মোদি সরকার ২২ বার পেট্রল-ডিজেলের দাম বাড়িয়েছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে পেট্রোপণ্য। তারজেরে আমরা গ্রামের মানুষ সেই গোরুর গাড়ির যুগে ফিরে যেতে বাধ্য হব। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.