এবার ভুমিকম্পে কেঁপে উঠলো চিন
এবারে ৬,৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চিন। শুক্রবার চিনের বেইজিংয়ের সময় ভোর ৫টা ৫ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশের জিনজিয়ান উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে।
জানা যায়, এই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। কোনও প্রাণহানি কিংবা সম্পত্তির ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনও তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। উল্লেখ্য, সর্বশেষ ভয়াবহ ভূমিকম্প হয়েছিল ২০০৮ সালে। সিচুয়ানে ৭.৯ মাত্রার ওই ভূমিকম্পে মারা গিয়েছিল সাড়ে ৮৭ হাজারের বেশি মানুষ।
সম্প্রতি লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প হয়। তাতে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Post a Comment