ধেয়ে আসছে ভয়াবহ ধূলোর ঝড়
ধেয়ে আসছে ভয়াবহ ধূলোর ঝড়। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সাহারা মরুভূমি থেকে পশ্চিমে টেক্সাসে এবং উত্তর আরকানসাস হয়ে উত্তর ক্যারোলাইনা অঞ্চলে পৌঁছানোর এই ধুলোর মেঘ আফ্রিকা থেকে ৫০০০ মাইল রাস্তা পাড়ি দিয়েছে। চলতি সপ্তাহের শেষেই তা আছড়ে পড়তে চলেছে আমেরিকার দক্ষিণ পূর্ব এলাকায়।
আবহাওয়াবিদরা আরও জানাচ্ছেন, ধুলোর ঝড়ের ফলে করোনাভাইরাস প্রভাবিত রাজ্যগুলিতে স্বাস্থ্য উদ্বেগ আরও বাড়বে। অবশ্য প্রতি বছরই এমন ধূলোর প্রকোপ দেখা যায়। কিন্তু, এবছরের ধূলোর যে ঝড় আসতে চলেছে তা গত ৫ দশকের মধ্যে সবচেয়ে ঘন।
টেক্সাস, ফ্লোরিডা এবং অন্যান্য রাজ্যে যেখানে কোভিড -১৯ এর সংখ্যা সম্প্রতি বেড়েছে, আর সেই সব এলাকাগুলিতেই আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত থাকতে পারে ধূলোর ঝড়ের সম্ভাবনা। একদিকে করোনা প্রকোপ অন্যদিকে বায়ু দূষণ ফলে পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়ে যথেষ্ট চিন্তিত মার্কিন বিশেষজ্ঞরা।
Post a Comment