ফের বন্ধ হলো তারকেশ্বর মন্দির, হবে না শ্রাবণী মেলা
একদিন খোলা থাকার পর ফের বন্ধ হয়ে গেল হুগলির তারকেশ্বর মন্দির। গত কয়েকদিনে তারকেশ্বর মন্দির সংলগ্ন এলাকাতে বেশ কয়েকজন করোনা পজিটিভ রোগীর সন্ধান মিলেছে তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আপাতত মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার মন্দির এলাকা স্যানিটাইজিড করা হয়। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর একবারে পাশের হাওলি, ধ্যোলান সহ বেশ কয়েকটি গ্রামে করোনা রোগীর সন্ধান মিলেছে।
মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে কবে ফের মন্দির খুলবে সে ব্যাপারে আপাতত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে তারকেশ্বরের প্রধান উৎসব শ্রাবণী মেলা এবছর করোনা আবহে করা সম্ভব হচ্ছে না।
প্রতিবছর শ্রাবণ মাসে রাজ্য তো বটেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ পুণ্যার্থী তারকেশ্বরে শিবলিঙ্গ দর্শনে আসেন কিন্তু চলতি বছর করোনা পরিস্থিতির জেরে ভক্ত সমাগমে বিধিনিষেধ রয়েছে। রাজ্যে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন রয়েছে তাই এই পরিস্থিতিতে কোনভাবেই শ্রাবণী মেলা সম্ভব নয়।

Post a Comment