বাম ও গেরুয়া শিবির ছেড়ে সাত'শ পরিবার তৃনমূলে - The News Lion

বাম ও গেরুয়া শিবির ছেড়ে সাত'শ পরিবার তৃনমূলে





বাম ও গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিল প্রায় সাত'শ টি পরিবার।  শনিবার দুপুরে ঘটনাটি ঘটে বাঁকুড়ার জয়পুরে। দলে নবাগতদের হাতে তৃনমূলের পতাকা তুলে দেন রাজ্যের পঞ্চায়েত দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা তৃনমুলের বাঁকুড়া জেলার কার্যকরী সভাপতি শ্যামল সাঁতরা।




 তৃনমূলে যোগ দেওয়া বিজেপি কর্মীদের দাবি লক ডাউনের সময় এলাকার মানুষকে সাহায্য করা তো দূরস্ত স্থানীয় বিজেপি সাংসদ ও নেতাদের দেখা মেলেনি। এর ফলে আমাদের প্রতি মূহুর্তে  এলাকার মানুষের প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল। সেকারনেই দলত্যাগ করে তৃনমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।





 মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন জয়পুর ব্লকের হেতিয়া,  গেলিয়া সহ ৯ টি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকেই বিজেপি ও বাম কর্মীরা আমাদের দলে যোগ দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.