গরিব কল্যাণ রোজগার যোজনা রাজ্যের নাম বাদ, সরব তৃণমূল - The News Lion

গরিব কল্যাণ রোজগার যোজনা রাজ্যের নাম বাদ, সরব তৃণমূল





গরিব কল্যাণ রোজগার যোজনায় রাজ্যের নাম বাদ দেওয়ায় সরব হলো হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস।শনিবার উলুবেড়িয়ায় যৌথ সাংবাদিক সম্মেলন করে দলের এই ক্ষোভের কথা জানান তৃণমূলের হাওড়া গ্রামীণ জেলা সভাপতি পুলক রায় ও উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা।





এদিন তারা অভিযোগ করেন কেন্দ্রের নিয়ম মত যে জেলায় কমপক্ষে ২৫ হাজার পরিচয় শ্রমিক আছেন তারা এই প্রকল্পের আওতায় আসবেন। তৃণমূল নেতাদের অভিযোগ অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নির্দেশমতো বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যের ১১১ টি জেলাকে বেছে নেওয়া হলেও রাজ্যের কোন জেলাকে বেছে নেওয়া হয়নি।





এদিন তারা অভিযোগ করেন হাওড়া জেলায় ৪২ হাজার ৭৫৯ জন পরিযায়ী শ্রমিক আসলেও এই জেলা এই প্রকল্পের আওতায় আসেনি।




শুধু তাই নয় রাজ্যের ২১ টি জেলায় অনেক বেশি পরিযায়ী শ্রমিক ফিরলেও তারাও এই প্রকল্প থেকে বঞ্চিত।এদিন তৃণমূল নেতারা অভিযোগ করেন কেন্দ্র বরাবর রাজ্যকে যে বঞ্চনা করছেন এটা তার প্রমান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.