ভৈরব নদীর ওপর সেতুর শিলান্যাস
দীর্ঘদিনের বাম আমলের সমস্যা মিটিয়ে শনিবার ভগবানগোলার নাজিরপুর এলাকায় ভৈরব নদীর উপর জকিমউদ্দিন সরকার সেতুর শিলান্যাস করলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য আবু তাহের খান।
প্রসঙ্গত,পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বর্ডার এরিয়া উন্নয়ন প্রকল্পের অর্থানুকূল্যে ভৈরব নদীর উপর এই সেতুটি নির্মাণ করা হবে। সেতুটি ছাড়াও তিনি মহম্মদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি শিশু উদ্যানের উদ্বোধন করেন, সেইসঙ্গে এদিন দিনভর বিভিন্ন পঞ্চায়েত এলাকায় মোট ২৬টি মাটির রাস্তা পাকা করার কথাও ঘোষণা করবেন সাংসদ বলে জানা গেছে।
খোদ আবু সাহেব বলেন, জেলাজুড়ে শহর ও গ্রামীণ এলাকায় রাস্তা সংস্কার ও নির্মাণের কাজ চলছে। পাশাপাশি মাটির রাস্তাগুলিকে পিচের করার উদ্যোগ নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি সেতু নির্মাণের কাজ শেষ করতে জরুরি ভিত্তিতে কাজ চলবে। সেতু চালু হলে নদীর দুই পাড়ের বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে নিশ্চিত"।

Post a Comment