সারা পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি চুরি কবে হয় জানেন?
১) নিউ ইয়ারের শুরু হয়েছিল প্রায় ৪০০০ বছর আগে প্রাচীন ব্যাবিলনে৷
২) ১ জানুয়ারি নিউ ইয়ারের প্রচলন করেছিলেন রোমান রাজা জুলিয়াস সিজার৷
৩) পৃথিবীতে যত ছুটির দিন রয়েছে, তার মধ্যে সবচেয়ে পুরনো নিউ ইয়ার-এর ছুটি ৷
৪) নিউ ইয়ারে একে অন্যকে উপহার দেওয়ার রীতিটা শুরু হয়েছিল প্রাচীন রোম থেকে৷
৫) অনেক দেশ পয়লা জানুয়ারির বদলে বসন্তে বা নতুন শস্য কাটার সময়ও নতুন বছরকে স্বাগত জানায়৷
৬) অমেরিকানদের মধ্যে প্রায় ৪৫ শতাংশ লোক নতুন বছরে যে রেজিলিউশনগুলো নেয়, সেগুলো মোটামুটি একই, ওজন কমানো, টাকা জমানো, অকারণ খরচা না করা, ফিট থাকা ইত্যাদি৷ কিন্তু মজার ব্যাপার হল জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই সমস্ত রুটিনের ওলোট-পালোট হয়ে যেতে থাকে৷
৭) পাশ্চাত্যে আগে মনে করা হত নতুন বছরে প্রথম যে ব্যক্তি বা মহিলাকে দেখবেন তার ভাগ্যেই নির্ধারিত হবে আপনার ভাগ্য৷ মানে আপনার নতুন বছরটা ভালো কাটবে না খারাপ৷
৮) ব্রিটেনে বিগ বেনের কাঁটা বারোটার ঘরে পৌঁছনের সঙ্গে সঙ্গে সবাই সেখানে সমবেত হয়ে গান করতে থাকে৷ যার অর্থ নতুন, পুরনো সমস্ত বন্ধুকে সাবগত জানানো৷
৯) সারা পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি চুরি কবে হয় জানেন? হ্যাঁ ঠিকই ধরেছেন নিউ ইয়ারের দিনে৷ আর এদিন যখন সকলে পার্টি মুডে থাকে, তখন চোরেদের প্রথম পছন্দ পুরনো গাড়ি৷ এমনকী ২০১১ তে ১৯৯৪ সালের হন্ডা কোম্পানির পুরনো গাড়ি সবচেয়ে বেশি চুরি হয়েছিল৷
১০) অনেক দেশে নিউ ইয়ারে কাউকে গোল রিং দেওয়া বা কারওর কাছ থেকে রিং পাওয়া খুব শুভ৷ কারণ এর পূর্ণ বৃত্ত সমৃদ্ধির সূচক৷
১১) প্রতি বছর প্রায় ১ মিলিয়ন লোক নিউ ইয়র্কের টাইমস স্ক্যোয়ারে জড়ো হয়, বিখ্যাত বল ড্রপিং সেরেমোনি দেখতে৷২৬৮৮ টা ক্রিস্টাল দিয়ে ৩২০০০ এলইডি লাইটের প্রায় ১১৮৭৫ পাউন্ডের ঝলমলে বল ঝোলানো হয় নতুন বছরকে স্বাগত করার জন্য৷
Post a Comment