আজ সুরের জাদুকর রাহুল দেব বর্মণের জন্মদিনে রইল আমাদের বিনম্র শ্রদ্ধার্ঘ্য - The News Lion

আজ সুরের জাদুকর রাহুল দেব বর্মণের জন্মদিনে রইল আমাদের বিনম্র শ্রদ্ধার্ঘ্য



আজ সুরের জাদুকর রাহুল দেব বর্মণের জন্মদিনে রইল আমাদের বিনম্র  শ্রদ্ধার্ঘ্য।  ১৯৩৯ সালের ২৭ শে জুন কলকাতায় জন্মগ্রহণ করেন পঞ্চম। জানা যায়, ছোট বেলায় তিনি নাকি যখন কাঁদতেন, তখন নাকি তাঁর কান্নার আওয়াজ অনেকটা সা রে গা মা পা-এর ‘পা’ অর্থাৎ পঞ্চমের মতো শোনা যেতো। স্বরলিপির পঞ্চম সুরে কাঁদতেন বলেই নাকি তাকে ডাকা হতো ‘পঞ্চম’ নামে।সেই থেকেই হয়তো সঙ্গীতের সঙ্গে সম্পর্ক শুরু শচীন দেব বর্মণ ও মীরা দেব বর্মণের পুত্র পঞ্চম তথা রাহুল দেব বর্মণের।




 ষাটের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত হিন্দি এবং বাংলা সঙ্গীত দুনিয়া মাতিয়ে রেখেছিলেন তিনি।বলিউডের দুনিয়ায় তাঁর হাত ধরে শুরু হয়েছিল সঙ্গীতের এক নতুন অধ্যায়। পাশ্চাত্য সঙ্গীত থেকে অনুপ্রাণিত হয়ে, পাশ্চাত্য সঙ্গীতের বিভিন্ন ধারাকে সঙ্গীতে সংযোজন করে নতুন স্টাইলের জন্ম দিয়েছিলেন আর ডি বর্মণ।




 ১৯৬১ সালে অভিনেতা মেহমুদ প্রযোজিত ‘ছোটে নবাব’ ছবিতে সুর দিয়ে সঙ্গীত পরিচালক হিসেবে বলিউডে পা রাখেন রাহুল দেব বর্মণ। প্রথম বড় সাফল্য আসে ১৯৬৬ সালে মুক্তি পাওয়া ‘তিসরি মঞ্জিল’ ছবিতে।তারপর তো তার সুরে তৈরি হয়েছে একের পর এক ইতিহাস। প্রেমের গান থেকে শুরু করে আইটেম নাম্বার, সব রকমের গানেই তাঁর ইউনিক স্টাইলের ছোঁয়া ছিল সর্বত্র।





রাহুল দেব বর্মণ শুধুমাত্র একজন সুরকার বা একজন গায়কই ছিলেন না একাধারে তিনি ছিলেন সুরের সাগর।হিন্দি সিনেমার গান থেকে শুরু করে বাংলা সিনেমার গান বা বাংলা গান সব ক্ষেত্রেই সমানভাবে সমাদৃত ছিলেন আর ডি বর্মণ।
 মোট ৩৩১ টি ছবির গানে সুর দিয়েছেন রাহুল দেব বর্মন। তার মধ্যে রয়েছে ২৯২টি হিন্দি ছবি। ৩১টি বাংলা ছবিতে সুর দিয়েছেন তিনি। তিনটি তেলেগু ছবি, দুটি তামিল এবং ওড়িয়া ছবি এবং একটি মারাঠি ছবিতেও সুর দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.