পঙ্গপাল হামলা চালালো সেহবাগের দিল্লির বাড়িতে
পঙ্গপালের হানাতে ব্যতিব্যস্ত গোটা উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল। এবার তার ছায়া পড়ল প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহবাগের উপর ও। সেহবাগের প্রতিপক্ষ এবার পঙ্গপাল।
রাজস্থানে ধ্বংসলীলা চালিয়ে এবার গত শুক্রবার রাতে গুরুগ্রামে হানা দিয়েছে পঙ্গপাল। তারপর শনিবার দিল্লিতে দেখা গেছে তাদের দাপট। এদের থেকে বাঁচতে বাড়ির দরজা জানালা বন্ধ করে ঘরে আছেন দিল্লির বাসিন্দারা।
আরও পড়ুন সুশান্তের মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়
বীরেন্দ্র সেহবাগ থাকেন দিল্লির এনসিআর অঞ্চলে। তার বাড়িতেও হানা দিয়েছে পঙ্গপাল। সেই মুহূর্তেরই ভিডিও করে সেহবাগ পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
ক্যাপশনে লেখেন, 'আমার বাড়ির ঠিক ওপরে পঙ্গপালের আক্রমণ!' সেই ভিডিওতে দেখা যাচ্ছে, দল বেঁধে ধেয়ে আসছে পঙ্গপালের দল। মানুষজন কাঁসর-ঘণ্টা বাজিয়ে পঙ্গপাল তাড়ানোর চেষ্টা করছে। পঙ্গপালের কারণে দিল্লিতে ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

Post a Comment