ভারতে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ করোনা আক্রান্ত ১৭ হাজার ২৯৬ জন - The News Lion

ভারতে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ করোনা আক্রান্ত ১৭ হাজার ২৯৬ জন




বৃহস্পতিবার ভারতে ফের সর্বোচ্চ করোনা সংক্রমণের ঘটনা ঘটলো। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হলেন ১৭ হাজার ২৯৬ জন। মৃত্যু হয়েছে ৪০৭ জনের। এই নিয়ে ভারতে মোট করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লক্ষ ৯০ হাজার ৪০১ জন। যারমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৮৫ হাজার ৬৩৭ জন।



 মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৩০১ জনের। ভারতে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লক্ষ ৮৯ হাজার ৪৬৩ টি।


 অন্যদিকে, ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দারাবাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থা হেটেরো তৈরি করেছে করোনা ভাইরাসের ওষুধ রেমিডিসিভির। এই ওষুধ প্রথমে পাঠানো হয়েছে দেশটির পাঁচটি রাজ্যে। প্রায় ২০ হাজার পষুধ প্রাথমিক পর্যায়ে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।


 তবে প্রথমেই ভারতের সবথেকে বেশি করোনা আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র ও দিল্লি এই ওষুধ পেয়েছে। পাশাপাশি রেমিডিসিভির পাঠানো হয়েছে গুজরাত, তামিলনাড়ু এবং তেলেঙ্গানা রাজ্যে। দ্বিতীয় পর্যায়ে এই ওষুধ পেতে চলেছে পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য রাজ্যগুলি। 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.