অন্ধ প্রতিবন্ধী মানুষজনদের পাশে ক্যান্টনমেন্টের নলদা অরিন্দম ওয়েলফেয়ার সোসাইটি
সুবীর মন্ডল ; দৃষ্টিহীন অসহায় অন্ধ প্রতিবন্ধী মানুষজনদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ক্যান্টনমেন্টের নলদা অরিন্দম ওয়েলফেয়ার সোসাইটি। করোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে খাদ্য সামগ্রী প্রদান করলেন তারা।
উত্তর ২৪ পরগনা দত্তপুকুরের কদম্বাগাছির হেমন্ত বসুনগরে বেশ কিছু অন্ধ প্রতিবন্ধী মানুষজন রয়েছে। যাদের জীবন-জীবিকা হল ভিক্ষাবৃত্তি। সারা বছর ট্রেনে গান গেয়ে ভিক্ষা করে জীবন চলে তাদের। করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশে গোটা দেশজুড়ে চলছে এখনও লকডাউন।
লকডাউন পরিস্থিতে ট্রেন এখনো চালু করা সম্ভব হয়নি সরকারের পক্ষ থেকে। যার ফলে এই সমস্ত দৃষ্টিহীন অন্ধ প্রতিবন্ধী মানুষজনদের দুর্বিষহ অবস্হা হয়ে পড়েছে। ট্রেন বন্ধ থাকলে ভিক্ষা কে দেবে তাদের? বড় কঠিন পরিস্থিতির মধ্যে জীবন যাপন করতে হচ্ছে তাদের।
সহায় অন্ধ প্রতিবন্ধী মানুষদের কঠিন পরিস্থিতি সামাল দিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে আসেন। ক্যান্টনমেন্টের নলদা অরিন্দম ওয়েলফেয়ার সোসাইটি। সংগঠনের পক্ষ থেকে চন্দন বসু তিনি এই অন্ধ প্রতিবন্ধী মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন।
অসহায় গরীব দুস্থ অন্ধ প্রতিবন্ধী মিলে মোট ৩৫ জন অসহায় মানুষকে এই খাদ্য সামগ্রী প্রদান করলেন তারা। খাদ্য সামগ্রীর মধ্যে চিড়ে, মুড়ি, চিনি, বিস্কুট, আটা, সুজি, ছাতু ইত্যাদি। অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে বন্ধুর মতন দাঁড়াতে পেরে অত্যন্ত খুশি হলেন সংগঠনের পক্ষ থেকে চন্দন বসু বলে জানালেন।

Post a Comment