তৃনমূলের পঞ্চায়েত সদস্যা দল থেকে বহিস্কার - The News Lion

তৃনমূলের পঞ্চায়েত সদস্যা দল থেকে বহিস্কার




বাগনানের গোপালপুরে মেয়ের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে মায়ের মৃত্যুর ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা কুশ বেরাকে দল থেকে বহিষ্কার করার পর এবার তার স্ত্রী বাগনান ২ নং গ্রাম পঞ্চায়েতের সদস্য রমা বেরাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল।




 শুক্রবার বিকেলে যৌথ সাংবাদিক সম্মেলন করে দলের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তৃণমূলের হাওড়া গ্রামীণ জেলা সভাপতি পুলক রায় ও বাগনানের অরুনাভ সেন।





এদিন তৃণমূল নেতারা বলেন কুশ দলের কোন পদে ছিল না একজন সাধারণ কর্মী ছিল। তারা বলেন ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই অভিযুক্তরা গ্রেপ্তার হওয়া প্রমাণ করে রাজ্যে আইনের সুশাসন আছে।




এদিন পুলক রায় বলেন মৃতার বাড়িতে পারলৌকিক ক্রিয়া চলছে সেটা মিটে গেলে স্থানীয় পঞ্চায়েত প্রধান বিধায়ক এবং তৃণমূল নেতৃত্ব তার বাড়িতে যাবেন। তিনি বলেন তৃণমূল পরিবারটির পাশে আছে এবং থাকবে পাশাপাশি তাদের সব রকম আইনি সাহায্য করা হবে।




এদিন বিধায়ক অরুণাভ সেন বলেন শুক্রবার বিক্ষোভ চলাকালীন এক বিক্ষোভকারী আহত হওয়ার ঘটনায় অভিযুক্ত কে দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে এছাড়াও যারা ঘরবাড়ি ভেঙে আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.