মুম্বইয়ের তাজ হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি ফোন এলো - The News Lion

মুম্বইয়ের তাজ হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি ফোন এলো





ভারতের   মুম্বই নগরীর  দু’‌টি তাজ হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি ফোন এলো।  ফোনের ওপার থেকে  বক্তা দাবি করেছে সে  জঙ্গি সংগঠন এলইটির সদস্য। মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত তাজ ল্যান্ডস্‌ এন্ড হোটেল ও কোলাবায় অবস্থিত তাজমহল প্যালেস হোটেল। শক্রিশালী বোমা  মেরে দু’‌টি হোটেলকেই উড়িয়ে দেওয়ার হুমকি ফোন এলো। সংবাদ সুত্রে  জানা গিয়েছে, এই ফোন এসেছে  এল পাকিস্তান থেকে।






সোমবার মধ্যরাতে এই ফোনটি পাওয়ার সঙ্গে সঙ্গেই দু’‌টি তাজ হোটেল সংলগ্ন এলাকাতেই নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। পুলিশ সুত্রে জানা যায়,  দু’‌টি ফোনকলের মধ্যে প্রথমটি আসে রাত সাড়ে বারোটায় তাজমহল প্যালেস হোটেলের কর্মীদের কাছে। বক্তা লস্কর–ই–তৈবা সংগঠনের সদস্য বলে নিজের পরিচয় দেয়। নভেম্বর ২০০৮–এর মতো ফের দু’‌টি হোটেলে হামলা করা হবে  বলে হুমকি দেয় সে।






দ্বিতীয় ফোনকলটি যায় তাজ ল্যান্ডস্‌ এন্ড হোটেলের কর্মীদের কাছে। একই হুমকি দেওয়া হয় তাঁদেরকে। দু’‌টো ফোনই একই নম্বর থেকে করা হয়েছে। যদিও বর্তমানে  করোনা ভাইরাস মোকাবিলার জন্য লাগু করা লকডাউনের কারণে বর্তমানে হোটেলগুলি বন্ধ রাখা হয়েছে। তাও মুম্বই পুলিশ হোটেলগুলির আশেপাশের নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়িয়ে দিয়েছে।




তবে, এই  ফোনটি আদপেই পাকিস্তান থেকে এসেছিল কিনা বা তার অবস্থান অনুসন্ধানের জন্য টেলিকম বিভাগগুলির সাহায্য নেওয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.