ভুতুড়ে বিদ্যুত বিল এলো অভিনেত্রী জয়া আহসানের !
করোনার এই সংকটকালে ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে বাংলাদেশের ড়াজোঢাণি ধাকার গ্রাহকরা অভিযোগ তুলেছেন। অভিযোগকারীদের মধ্যে এবার যুক্ত হলেন ঢলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও।
সংবাদ সুত্রে জানা গিয়েছে, জয়া আহসানের বাসার বিদ্যুৎ বিল এসেছে ২৮ হাজার ৫ শত টাকা। যা দেখে রীতিমতো অবাক হয়েছেন তিনি। এই বিষয়ে জয়া আহসান তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে জানান, বিদ্যুৎ বিল আসছে ২৮ হাজার ৫০০ টাকা! কীভাবে সম্ভব! আজকে লাস্ট ডেট বিল দেওয়ার।
জয়া আহসান বলেন, এর আগেও ১৬ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছিল। স্বাভাবিকভাবে আমার প্রতি মাসে বিদ্যুত বিল আসে ৫-৭ হাজার টাকা। এবার এত বেশি আসছে কেন তা বুঝতে পারছি না।

Post a Comment