দিঘার সমুদ্রে নামতে পারবেন পর্যটকরা, কবে থেকে? জানুন - The News Lion

দিঘার সমুদ্রে নামতে পারবেন পর্যটকরা, কবে থেকে? জানুন





আগামী   ১ জুলাই থেকে দিঘা পর্যটন কেন্দ্রের ১০০ শতাংশ  হোটেল খুলে দেওয়ার বিষয়ে সবুজ সংকেত দিল দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। পর্যটকদের সমুদ্রস্নানে  থাকছে না  আর কোন নিষেধাজ্ঞা।



এই মুহূর্তে দিঘায় ছোট বড় মিলিয়ে প্রায় ৬০০ হোটেল রয়েছে। যার মধ্যে ৩০ শতাংশ হোটেল খোলার অনুমোদন দিয়েছিল প্রশাসন। যার জন্য প্রায় ২০০ হোটেল খোলা হয়েছিল। তবে সামনের জুলাই থেকে আর কোনও সমস্যা থাকছে না।



হোটেল খোলার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে হোটেল মালিক এবং দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের মধ্যে। যেখানে পুলিশ ও স্থানীয় প্রশাসনিক আধিকারীকরাও উপস্থিত ছিলেন। এদিনের বৈঠকে দিঘাকে পর্যটকদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।



 পর্যটকরা সমূদ্রে স্নান করতেও পারবেন এবং দিঘার সৌন্দর্য উপভোগ করতে পার্ক সহ দর্শনীয় জায়গাগুলোতেও যেতে পারবেন। তবে হোটেলগুলিকে করোনা প্রতিরোধ সংক্রান্ত কিছু বিধি নিষেধ মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। হোটেলের ৫০% ঘর ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে।



পর্যটক ঢোকার আগে এবং বেরিয়ে যাওয়ার পর প্রতিটি ঘর স্যানিটাইজ করতে হবে। পর্যটকদের গাড়িকেও  জীবাণুমুক্ত করতে হবে। ডিএসডিএ'র পক্ষ থেকে সুজন দত্ত জানিয়েছেন, করোনা সম্পর্কিত নির্দেশিকা হোটেলগুলি মানছে কিনা তা নজরে রাখতে একটি ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.