৬ নং জাতীয় সড়কে দূর্ঘটনা, আহত ৭
৬ নং জাতীয় সড়কে পথ দূর্ঘটনায় আহত হল ৭ জন ।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর শুক্রবার সকাল ৯টা নাগাদ একটি ছোট গাড়ি কোলাঘাট অভিমুখে যাওয়ার সময় উলুবেড়িয়া থানার কদমতলার কাছে গাড়িটিকে একটি ডাম্পার ধাক্কা মারলে ছোট গাড়িটি ডিভাইডার টপকে অন্য লেনে চলে যায়।
ঘটনার সময় হাওড়া মুখী একটি গাড়ি দূর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে ধাক্কা মারে এবং হাওড়া মুখী গাড়িটিকে অন্য একটি গাড়ি ধাক্কা মারে। দূর্ঘটনায় তিনটি গাড়ি দুমড়ে মুচড়ে গেলে গাড়িগুলির ৭ আরোহী আহত হয়।
পুলিশ আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ও উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দূর্ঘটনার জেরে এদিন জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় পরে পুলিশের গাড়িগুলিকে সরিয়ে নিয়ে গেলে যান চলাচল সাভাবিক হয়।

Post a Comment