মহানন্দায় কুমির
বর্ষার মরশুমে নদীর জল বাড়ছে। তারই মধ্যে মহানন্দা নদীর বেশ কয়েকটি ঘাটে কুমিরের দেখা মেলায় ব্যাপক আতঙ্ক ছাড়ালো। ইংরেজবাজার শহরের মহানন্দা নদীর গয়েশপুর , রেল কলোনি সহ বেশ কয়েকটি ঘাটে আচমকাই কুমির দেখে আতঙ্কিত হয়ে পড়েন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।
নদী পাড়ের হাঁস , মুরগি ধরার চেষ্টা করছে কুমিরের দল , এমনই দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি বনদপ্তরকেও জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। বনদপ্তর এর তরফে জানানো হয়েছে মহানন্দা কিছু ঘাটে একটি জলজ প্রাণী কে দেখা গিয়েছে তবে সেটি যে কুমির তা হলফ করে বলা যাচ্ছে না।
পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে মহানন্দার ঘাটগুলোতে বনকর্মীদের মোতায়েন করা হয়েছে। নদীতে নামার ক্ষেত্রে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Post a Comment