বৃহান্নালাদের এলাকা দখলের লড়াইয়ে উত্তপ্ত রানাঘাট - The News Lion

বৃহান্নালাদের এলাকা দখলের লড়াইয়ে উত্তপ্ত রানাঘাট




বৃহন্নলা দের এলাকা দখল কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো নদিয়ার রানাঘাট। সোমবার বিকেলে রানাঘাট থানার আইসতলায় রানাঘাট এর কয়েকজন বৃহন্নলার ওপর হামলা চালায় কিছু দুস্কৃতী। অভিযোগ, এলাকা দখল করার উদ্যেশে উত্তর ২৪ পরগনা  এলাকার বৃহন্নলারা গাড়ি করে দুস্কৃতী এনে এই হামলা চালিয়েছে।








 আর এর পরই মঙ্গলবার সেই হামলার প্রতিবাদে ও বৃহন্নলাদের নিরাপত্তার দাবি তুলে রানাঘাট থানার সামনে অবস্থান বিক্ষোভ করে বৃহন্নলারা। রানাঘাটে বহু বছর ধরে বসবাসকারী বৃহন্নলাদের নামে মিথ্যে অভিযোগ দায়ের করছে হুগলি থেকে এসে, অথচ এখানকার বৃহন্নলাদের নামে অভিযোগ জানাতে গেলে অভিযোগ নেওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ স্থানীয় বৃহন্নলাদের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.