টানা বৃষ্টিতে বিপর্যস্ত মালদা ও দক্ষিণ দিনাজপুরের একাংশ - The News Lion

টানা বৃষ্টিতে বিপর্যস্ত মালদা ও দক্ষিণ দিনাজপুরের একাংশ




সপ্তাহ খানেকের টানা বৃষ্টিতে বিপর্যস্ত মালদা এবং দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু অঞ্চল। একই অবস্থা কোচবিহারের তিন জেলার প্রায় সমস্ত নদী বইছে বিপদসীমার উপর দিয়ে। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে সর্তকতা।






মালদার রতুয়ার  সূর্যপুর এলাকায় ফুলহার নদীর অস্থায়ী বাঁধের একাংশ ভেঙে জল ঢুকতে শুরু করায় আতঙ্ক ছড়িয়েছে। যদিও ওই এলাকার ভাঙ্গন ঠেকাতে অস্থায়ীভাবে বাঁধ মেরামতির কাজ শুরু করেছিল সেচ দপ্তর। মাটির বস্তা ফেলে,  কাঠের গুড়ি দিয়ে ভাঙন ঠেকানোর কাজ চলছিল। তারই মধ্যে সোমবার ভোর থেকে আচমকাই নদীর জলের চাপে ওই এলাকার বাঁধের একটি অংশ ভেঙে যায়। বেশি করে মাটির বস্তা ফেলে, কাঠের গুড়ি দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারেরা।







 অন্যদিকে, নদীর জলের তোরে ভেঙে গেল পুনর্ভবার বাঁধ। বাঁধ ভেঙে প্লাবিত হল তপন ব্লকের রামপাড়া চ্যাঁচড়া এলাকার বেশ কয়েকটি গ্রাম। জেলার অন্যান্য নদী গুলিতেও বিপদসীমার উপর দিয়ে বইছে জল। এর ফলে দিন দিন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়।







এদিকে প্রাকৃতিক দুর্যোগ হলে সব রকম ভাবে প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন। বালুরঘাটের বন্যাপ্রবণ এলাকাগুলির মধ্যে তিনটি ফ্লাড সেন্টার পরিদর্শন করেছেন বালুরঘাট ব্লকের বিডিও সহ অন্যান্য আধিকারিকরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.