বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির
দোকানে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম উমেশ প্রসাদ ঘোষ (৪৫) । বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে বাউড়িয়া থানার ফোট গ্লস্টার এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ফোট গ্লস্টার এলাকার একটি দোকানের কর্মচারী ইমেজ বিকালে দোকানে বসে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হন।
তাকে আশঙ্কাজনক অবস্থায় বাউড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বাউড়িয়া থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

Post a Comment