মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত ধরে ১০০০ জনের তৃনমূলে যোগ
নদিয়ার ধুবুলিয়া ১ এবং নোয়াপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত ধুবুলিয়া বাজারের প্রাণকেন্দ্র ১৪,১৮ ১৯, ২৩,২৫ নাম্বার কলোনি থেকে আজ প্রায় ১০০০ জন নানান কারণে দলের প্রতি বিরাগভাজনের পর বিধায়ক তথা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এর হাত থেকে পতাকা নিয়ে পুনরায় তৃণমূলের কর্মকাণ্ডে সামিল হলেন।
মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানান "এরমধ্যে ৬০০ জন অনেক আগে তৃণমূলই করতেন, হয়তো দলের কোন সদস্যদের আচার ব্যবহারে অথবা তাদের নিজেদের বোঝার ভূলে অভিমানী হয়েছিলেন।
বাকি ৪০০ জন সরকার কর্তৃক জমির পাট্টা বিতরণ এবং করোনা ও আমপান ঝড় মোকাবিলায় সরকার তথা মুখ্যমন্ত্রীর ভূমিকায় সন্তুষ্ট হয়ে কিছু বিজেপি এবং সিপিআইএম কর্মী সমর্থক তৃণমূল পতাকা তলে আশ্রয় নিয়েছেন।"
দলের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত সদস্য কে নির্দেশ দেন কোন দুর্নীতি তৃণমূল দল সমর্থন করে না। যদি কেউ এ কাজের সঙ্গে যুক্ত থেকে থাকেন তাহলে তৃণমূল করা যাবে না। আজ ধুবুলিয়া তৃণমূল ভবনে অর্থাৎ ধুবুলিয়া সায়ন স্মৃতি ভবনে সন্ধে ছটার সময় এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়।

Post a Comment