নিজের মোবাইল শোরুমে চুরির ছক কষে পুলিশের জালে শোরুম মালিক
নিজের শোরুমের দোকানে নিজেই চুরি করে কয়েক লক্ষ টাকা প্রতারণা করা ছক কষেছিলেন মোবাইল শোরুমের দোকানের মালিক।গত ২৫ জুন জীবনতলা থানার অধিনস্থ থানা থেকে ঢিল ছোঁড়া দুরত্বে জীবনতলা বাজারে অবস্থিত মোবাইল শোরুমে চুরিও হয়েছিল।
এই চুরির ঘটনায় এলাকায় ব্যপকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল ।এমনকি চুরির ঘটনার পর ‘আলি মোবাইল’ শোরুমের রাখা নগদ ১০ লক্ষ টাকা এবং ৩০ টি দামী মোবাইল ফোন চুরি গিয়েছে বলে জীবনতলা থানায় অভিযোগও দায়ের করেছিলেন মোবাইল শোরুমের দোকানের মালিক মহম্মদ নুর আহমেদ মোল্লা।
এমন বড়সড় চুরির ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।তদন্ত শুরু করে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ,জীবনতলা থানা,ক্যানিং এসডিওপি,ক্যানিং সিআই।৭২ ঘন্টার মধ্যে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়েপুলিশি তদন্তে।শোরুমে চুরি করে লুকিয়ে রাখা নগদ ৭০ হাজার টাকা ও ৭ টি দামী মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
পাশাপাশি শোরুম মালিক কে জিঞ্জাসাবাদ শুরু করতেই রহস্যের উন্মোচন করে পুলিশ রবিবার ক্যানিং এসডিওপি ভবনে প্রেসমিট করে পুলিশ জানান জীবনতলা বাজারে মোবাইল শোরুমের দোকানে চুরির ঘটনায় শোরুম মালিক কে জিঞ্জাসাবাদ করলে জেরায় শোরুম মালিক স্বীকারোক্তি করে যে তিনি বেসরকারী সংস্থা থেকে ৪৭ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন।
এমন সংকট থেকে মুক্তি পেতে নিজের দোকানে চুরির ছক কষে এবং থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন।এই ঘটনায় শোরুমের মালিক মহম্মদ নূর আহমেদ মোল্লাকে আলিপুর এসিজেএম আদালতে তোলা হবে।পুলিশ তদন্তে নেমে শোরুমে চুরি করে লুকিয়ে রাখা নগদ ৭০ হাজার টাকা ও ৭ টি দামী মোবাইল ফোন উদ্ধার করে।

Post a Comment