ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদ জানাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল
আমেরিকায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড ‘খুনে’র প্রতিবাদ হয়েছে গোটা বিশ্ব জুড়ে। এরপর সৃষ্টি হয় সেই অমর স্লোগান 'ব্ল্যাক লাইভস ম্যাটার'। এই স্লোগান দিয়েই প্রতিবাদে শামিল হয় গোটা বিশ্ব। কৃষ্ণাঙ্গদের জীবনও গুরুত্বপূর্ণ, সেটাই দুনিয়াকে বুঝিয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা।
শিল্পী থেকে ক্রীড়াবিদ, প্রত্যেকেই এই আন্দোলনে যোগ দিয়েছিলেন। এবার আন্দোলনের পাশে দাড়াতে একজোট হলেন ওয়েস্ট ইন্ডিজের তারকারা। নিজেদের জার্সির মধ্যে দিয়ে ক্রিকেটাররা মনে করাবেন ‘Black Lives Matter’।
আরও পড়ুন বিয়ে করতে এসে করোনায় আক্রান্ত হয়ে বরের মৃত্যু, আক্রান্ত বরযাত্রীরা
উল্লেখ্য ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন টেস্টের সিরিজে এই বার্তা দেওয়া জার্সি পরে খেলবেন ক্যারিবিয়ানরা। তাঁদের জার্সির কলারে লেখা থাকবে স্লোগান।
চলতি মাসেই ইংল্যান্ডের বিরুদ্ধে ক্রিকেটিয় লড়াইয়ে নামছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড পৌঁছে গিয়েছে দল। ৮ জুলাই প্রথম টেস্ট। এই ম্যাচ দিয়েই ক্রিকেটে ফিরবে করোনা পরবর্তী যুগে।

Post a Comment