ঝিল থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের দেহ উদ্ধার - The News Lion

ঝিল থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের দেহ উদ্ধার




হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ায়। লিলুয়ার বেলগাছিয়া ঝিল থেকে অজ্ঞাতপরিচয় ওই যুবকের দেহ উদ্ধার হয়।






ঘটনাস্থলে আসে লিলুয়া থানার পুলিশ। আসেন দমকল বিভাগের কর্মীরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতের পরনে ছিল লাল রঙের গেঞ্জি, কালো রঙের প্যান্ট।







ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়েরা জানান, দুপুরে পাড়ার ছেলেরা জলে নেমে দেহটি ভাসতে দেখেন। এরপর অনেক চেষ্টার পর দেহটি উদ্ধার হয়। খুব সম্ভবত গতকাল রাতের অন্ধকারে কেউ বা কারা দেহটি ঝিলে ফেলে যায়। পুলিশ মৃতের পরিচয় জানার চেষ্টা করছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.