পাকিস্তান স্টক এক্সচেঞ্জে জঙ্গি হামলা, খতম চার জঙ্গি - The News Lion

পাকিস্তান স্টক এক্সচেঞ্জে জঙ্গি হামলা, খতম চার জঙ্গি




সোমবার সকালে  জঙ্গিদের এক ভয়াবহ হামলায় কেঁপে ওঠে করাচিতে  পাকিস্তান স্টক এক্সচেঞ্জ।  ঘটনায় চার জঙ্গি সহ ৬ জন মারা গিয়েছে। এই ঘটনার সঙ্গে অন্তত ৪ জঙ্গি বন্দুকধারী জঙ্গি যুক্ত বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে।







বিস্ফোরণের পরই পাক পুলিশের তৎপরতায় সেখানে চার জঙ্গিকে খতম করা হয় বলে জানা গিয়েছে।  তবে এখনও  বেশ কয়েকজন জঙ্গি স্টক এক্সচেঞ্জের ভিতরে লুকিয়ে রয়েছে বলে অনুমান করা হচ্ছে।








 জানা যায়, এদিন সকালে পাক স্ট এক্সচেঞ্জের মেন গেটে হামলা চালায় জঙ্গিরা। মূল প্রবেশদ্বারে জঙ্গিরা গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। এরপরই এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। এরপরই পুলিশের গুলিতে মারা যায় তিন জঙ্গি।








স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে লুকিয়ে থাকা একজন বন্দুকধারীকে ধরতে অভিযান চালায় পাকিস্তানের নিরাপত্তারক্ষীরা। পরে তাকেও খতম করা হয়। তবে আরও জঙ্গি থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জঙ্গিদের নাম পরিচয় এখনও  জানায়নি পাক কর্তৃপক্ষ।








প্রসঙ্গত, পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ বিল্ডিংটি একটি হাই সিকিউরিটি জোনের অন্তর্গত। স্টক এক্সচেঞ্জ ছাড়াও সেই বিল্ডিংয়ে আরও অনেক প্রাইভেট ব্যাঙ্কের হেডকোয়ার্টার রয়েছে। সেখানে এরম হামলা কী করে কেউ করল তা নিয়ে প্রশ্ন উঠছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.