প্রেমের পক্ষে আমি, বললেন প্রিয়াঙ্কা চোপড়া - The News Lion

প্রেমের পক্ষে আমি, বললেন প্রিয়াঙ্কা চোপড়া






বিনোদন ডেস্ক ;  ভালোবাসা ও প্রেমের  জয়গান গাইলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।‘প্রাইড মান্থ’ উপলক্ষে প্রাক্তন এই  বিশ্বসুন্দরী ভক্তদের সঙ্গে ভাগাভাগি করলেন দারুণ এক বার্তা, যেখানে জয় হয়েছে প্রেমের।







সংবাদ সুত্রে জানা গিয়েছে,  রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়াঙ্কা দারুণ একটি বার্তা শেয়ার করেছেন, যা প্রেম সম্পর্কে মানুষের ধারণাকে আরো শক্তিশালী করবে।১ থেকে ৩০ জুন প্রাইড মান্থ উদযাপন করা হয়। এর মূল লক্ষ্য  সমপ্রেমীদের সমতা, বৈষম্য দূর ও তাঁদের ভালোবাসার মর্যাদা প্রতিষ্ঠা।








প্রিয়াঙ্কাও উদযাপন করছেন এই  মাস। বলেছেন, ভালোবাসার পক্ষে তিনি।ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘ভালোবাসা হচ্ছে ভালোবাসা, ভালোবাসায় বৈষম্য নেই, ভালোবাসা বৈশ্বিক, ভালোবাসা সুন্দর, ভালোবাসা নিঃশর্ত, ভালোবাসা উষ্ণময়, ভালোবাসা শক্তিশালী, ভালোবাসা উদযাপনের।’ এ বার্তা শেয়ার করে প্রিয়াঙ্কা ক্যাপশনে লেখেন, ‘প্রেমের পক্ষে আমি। হ্যাপি প্রাইড!’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.