শুষ্ক ত্বককে উজ্জ্বল করতে বাসি রুটি - The News Lion

শুষ্ক ত্বককে উজ্জ্বল করতে বাসি রুটি





আমরা সাধারণত বাসি খাবার ফেলে দেই, শুধু ভাত, তরিতরকারি নয় বাসি রুটিও। কিন্তু বাসি রুটি স্বাস্থ্যের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো আমরা অনেকেই জানি না। রুটি শরীর সুস্থ রাখতে সাহায্য করে। তবে গমের আটার তৈরি বাসি রুটিতে পুষ্টি সবথেকে বেশি। এতে রয়েছে হাই ফাইবার, কম গ্লাইসেমিক এবং কম সোডিয়াম। এবার দেখে নিন বাসি রুটি কত উপকারী।



শুষ্ক ত্বকে উজ্জ্বল করতে বাসি রুটি  

বাসি রুটিকে মিক্সিতে দিয়ে গুড়ো করে নিন, এরপর এর মধ্যে গোলপা জল ও মালাই দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। একটু হলুদ গুড়ো মিশিয়ে নেবেন।  মিশ্রণটি আঙুলে করে স্কিনে লাগান। ভাল করো টানা ১০ মিনিট মাসাজ করুন। এরপর ঠান্ডা জল দিয়ে ধুঁয়ে ফেলুন। এরপর রোজ নিয়মিত যে ময়েশ্চারাইজার লাগান, সেটি অল্প করে মেখে নিন।

শুনে অবাক হচ্ছেন তো? হলুদে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা আপনার ছিদ্র থেকে ময়লা মুক্ত করতে সহায়তা করে, গোলাপ জল ত্বককে মসৃণ করে যখন সূক্ষ্ম রুটির গুঁড়ো প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট হিসাবে কাজ করে। অর্থাৎ যা দিয়ে আপনি ত্বকের মৃত কোষ তুলে ফেলতে পারবেন।




পেটের পক্ষেও ভালো
বাসি রুটি পেটের স্বাস্থ্যের জন্যেও উপকারি। অনেকে পেটে ব্যথা বা বদহজম সমস্যায় ভোগেন। এমন পরিস্থিতিতে কোষ্ঠকাঠিন্য বা অ্যাসিডিটির সমস্যা বাড়তে থাকে। তাই এরা রাতে ঘুমানোর আগে দুধের সঙ্গে বাসি রুটি খেতে পারেন।




ব্লাডপ্রেসার রাখে নিয়ন্ত্রণে
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে বাসি রুটির জুড়ি মেলা ভার। ঠাণ্ডা দুধের সঙ্গে বাসি রুটি নিয়মিত খেলে উচ্চ রক্তচাপের রোগীদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এর জন্য বাসি রুটি আধা ঘণ্টা দুধে ভিজিয়ে রাখুন। তারপরে খান।

ডায়াবেটিস বশে থাকে
রাতের বাসি রুটি নিয়মিত সকালে খেলে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রিত হবে। তাই ডায়াবেটিস রোগীরা রোজ সকালে দুধের সঙ্গে বাসি রুটি খেয়ে দেখতে পারেন।






কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.