জম্মু-কাশ্মীরে খতম তিন জঙ্গি - The News Lion

জম্মু-কাশ্মীরে খতম তিন জঙ্গি





সোমবার সকালে ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে  এনকাউন্টারে খতম হলো  অজ্ঞাত পরিচয় ৩ জঙ্গি। জানা গিয়েছে, গোপন সুত্রে খবর পেয়ে  দক্ষিণ কাশ্মীরের কুলচোহারে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।







জানা যাচ্ছে, এদিন সকালে সিআরপিএফ, সেনার মিলিত বাহিনী জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে অভিযান চালায়। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই এই অভিযান বলে জানা গিয়েছে। এদিকে  এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়েই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। জবাব দেয় নিরপত্তা বাহিনীও।






আরও পড়ুন  রাজ্যে করোনা আক্রান্তে কলকাতাকে টেক্কা দিচ্ছে উত্তর ২৪ পরগনা






সংঘর্ষস্থল থেকে একটি একে ৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে। এছাড়াও দুটি পিস্তলও উদ্ধার করা হয়েছে।
এই অভিযানের জেরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকায় ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.