কিভাবে বানাবেন লাউয়ের খোসা ভর্তা
উপকরণঃ
লাউয়ের খোসা – ১ কাপ,
চিংড়ি মাছ কুচি – ২ টেবিল চামচ,
শুকনা লঙ্কা ভাজা– ৪/৫ টি,
পেঁয়াজ কুঁচি – ২ টেবিল চামচ,
রসুন কুঁচি– ১ টেবিল চামচ,
সরষের তেল – ১ টেবিল চামচ,
হলুদ গুঁড়ো- সামান্য ,
লবন- পরিমানমত
ধনেপাতা কুঁচি– ১ টেবিল চামচ।
প্রণালিঃ
লাউয়ের খোসা ধুয়ে অল্প জলে সিদ্ধ করে নিন। এরপর বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। সরষের তেল গরম করে রসুন কুচি একটু ভেজে নিন। এবার চিংড়ি দিয়ে ভাজুন। এখন একে একে সব উপকরন দিয়ে হালকা করে মিশিয়ে নিন। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।
Post a Comment