আজই বানিয়ে ফেলুন মজাদার আলুর প্যানকেক
আলুর প্যানকেক তৈরির উপকরনঃ
সেদ্ধ আলু ২ কাপ,
ময়দা দেড় কাপ,
ডিম ২ টা,
পেঁয়াজ কুচি ২ টো,
কাঁচা লঙ্কা কুচি ২-৩ টো,
টমেটো কুচি ১ টেবিল চামচ,
ধনে পাতা কুচি ১ টেবিল চামচ,
আদা বাটা ১-২ চা-চামচ,
রসুন বাটা ১-২ চা-চামচ,
বেকিং পাউডার ১ -চা-চামচ,
হালকা গরম দুধ আধ কাপ,
লবন স্বাদ মত,
তেল ভাজার জন্য।
আলুর প্যানকেক তৈরির প্রনালীঃ
সব উপকরন একসাথে মেখে নিতে হবে। ব্যাটার টা একটু টাইট করতে হবে, পাতলা করা যাবে না।
এবার ফ্রাইপ্যানে অল্প করে তেল দিয়ে হালকা আঁচে প্যানকেকের মত শেপ দিয়ে এপিঠ ওপিঠ ভেজে তুলতে হবে। ব্যাস হয়ে গেল খুব সিম্পল মজাদার আলুর প্যানকেক।
Post a Comment