রাজ্যের মন্ত্রীকে বুড়ো ঘোড়া বলে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর
উত্তর ২৪ পরগনা
জেলার অশোকনগরের বিভিন্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে ২৫ শে জুন
কালো দিবস পালন করা হয়,উপস্থিত ছিলেন
বারাসাত সাংগঠনিক জেলা স্বপন মজুমদার মহাশয়-জেলা সম্পাদিকা শিলা মন্ডল-জেলা
সম্পাদক শেখর চ্যাটার্জি-কল্যানগড় মন্ডল সভানেত্রী গৌরী রায় চৌধুরী উপস্থিতির ব্যক্তিবর্গরা।
বিজেপি
নেতাদের বক্তব্যে উঠে আসে ১৯৭৫ সালের ২৫
জুন ভারতবর্ষে জরুরী পরিষেবা চালু হওয়ার কথা, সেই দিনটাকে মনে করেবিজেপির সংগঠনের পক্ষ থেকে রাধা কেমিক্যালে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া
হাবরা স্টেশন রোডে বিজেপির ডাকা কলদিবসে আসেন বনগা লোকসভার সংসদ শান্তনু ঠাকুর। তার হাত ধরে ১৫০ জন তৃণমূল থেকে বিজেপি তে যোগ দান করেন। শান্তনু ঠাকুর খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে উদ্দেশ করে নাম না করে বলেন উনি একটি বুড়ো ঘোড়া। লোকসভা
নির্বাচনের সময় বলেছিলেন, শান্তনু ঠাকুর
হেরে যাবে আর অস্টেলিযাতে পালিয়ে যেতে হবে। কিন্তু আমি জেতার পর এক বছরের মধ্যে আমার লোকসভা কেন্দ্রে একবারও তাকে দেখা যায়নি।
কয়েক দিন অগে বিজেপি ছেড়ে ২০০ কর্মী জোতিপ্রিয়
মল্লিকের হাত ধরে তৃণমূলে যোগ দেন। এই নিয়ে শান্তনু ঠাকুর বলেন, অমি জানি যে যারা তৃণমূলে ছিল তারাই আবার তৃণমূলে যোগ দিয়েছে গোষ্ঠী
ড্বোণ্ঢে তারা সরে গিয়েছিলো। আমাদের কোনো
কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন নি। শান্তনু বলেন, ২০২১ এর বিধানসভাতে আমরা আসবো। নাগরিকত্ব নিয়ে বলেন, এই নিয়ে মোদি ও অমিতসা শাহর সাথে কথা
হয়েছে, নাগরিকত্ব আইন হবেই।

Post a Comment