তৃণমূল বিজেপির সংঘর্ষের জেরে ব্যাপক উত্তেজনা গাইঘাটায় - The News Lion

তৃণমূল বিজেপির সংঘর্ষের জেরে ব্যাপক উত্তেজনা গাইঘাটায়






শুক্রবার রাতে তৃণমূল বিজেপির সংঘর্ষের জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গাইঘাটা থানার ফুলসরা গ্রাম পঞ্চায়েতের বকচরা গ্রামে।সংঘর্ষের ঘটনায় দুই পক্ষেরই ছয় জন জখম হয়েছেন।বিজেপির অভিযোগ স্থানীয় এক বিজেপি সমর্থকের মেয়েকে কুপ্রস্তাব দেয় তৃণমূলের সমর্থকরা।



কুপ্রস্তাবের প্রতিবাদ করতে গিয়েই তৃণমূল হামলা চালায়।মারধর করে বিজেপি কর্মীদের।রাতেই এলাকায় বোমাবাজি চালিয়েছে বলেই অভিযোগ  তৃণমুলের বিরুদ্ধে।স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য কুপ্রস্তাবের অভিযোগ অস্বীকার করেছেন।গাইঘাটা থানার পুলিশ অবশ্য জানিয়েছে ফুলসরার গন্ডগোলটা প্রথমে দুই পক্ষের কয়েক জন মদ্যপদের মধ্যেই ঘটেছিল।পরে সেটা রাজনৈতিক রঙ নিয়েছে।




দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।পুলিশ অভিযোগের ভিত্তিতে দুই পক্ষের ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।ধৃতদের শনিবার হাজির করা হয়েছিল বনগাঁ আদালতে।ধৃতদের জেল হেপাজতের নির্দেশ  দিয়েছেন বিচারক। এই ঘটনায় শুক্রবার রাত থেকে রাজনৈতিক  উত্তেজনা থাকায় পুলিশি টহল রাখা হয়েছে। 





স্থানীয় সুত্রে জানা গেছে  শুক্রবার রাতে ফুলসরার বকচরা গ্রামের স্থানীয় এক  বিজেপি সমর্থকের মেয়েকে কু-প্রস্তাব দেয় পার্শ্ববর্তী তৃণমূলের সমর্থকরা।এর প্রতিবাদ করতে এগিয়ে আসেন তরুণীর পরিবার এবং স্থানীয় বিজেপি সমর্থকেরা।এর জেরেই শুরু হয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। অভিযোগ  লাঠি, দাঁ নিয়ে কোপাকুপি হয় দুই পক্ষের মধ্যেই। এলাকায় বোমাবাজির ঘটনাও ঘটেছে বলে স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ। 













বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায় বলেন তৃণমূলের আমলে মা,বোনদের সন্মান নেই।গাইঘাটার ফুলসরার ঘটনা ধিক্কার জানাই।তৃণমূল সব জায়গায় অত্যাচার চালাচ্ছে।পুলিশের সাহায্যে বেচেও যাচ্ছে।




অন্যদিকে বনগাঁ দক্ষিণ বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুরজিৎ কুমার বিশ্বাস বলেন ফুলসরায় কোন কু প্রস্তাবের ঘটনা ঘটে নি।মিথ্যে অভিযোগ। তিনি দাবি করেন বাস্তবে তৃণমূলই আক্রান্ত হয়েছে বিজেপির কাছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.