বলিউড ছাড়লেন নাকি রিয়া ! - The News Lion

বলিউড ছাড়লেন নাকি রিয়া !





রিয়া সেন।  ছোট বেলা থেকেই অভিনয়ের সঙ্গে জড়িয়েছেন। শুধু বাংলা ছবিতেই নয়, হিন্দি তথা বলিউডেও  আলো   ছড়িয়েছেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে বলিউডে পা রাখেন। এরইমধ্যে অনেকগুলো হিট ছবি উপহার দিয়েছেন।




তবে হঠাৎ করেই বলিউডে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন তিনি।  রিয়া সেনের এমন আকস্মিক সিদ্ধান্তকে আত্মঘাতী বলেও মনে করছেন অনেক নায়ক-নায়িকাও। তবে ঠিক কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন তা পরিষ্কার করে বলেননি রিয়া।



সংবাদ সুত্রে খবর,   তিনি জানিয়েছেন, সবসময় দৈহিকভাবে 'আকর্ষণীয়' দেখানোর চাপের কারণেই হিন্দি ছবি ছেড়েছেন রিয়া সেন। কখনোই হিন্দি সিনেমাকে নিজের বলে মনে হয়নি তার। সব সময় তাকে সেক্সি, হট- এসব কথা শুনতে হতো। যা ছিল চরম বিরক্ত। তাছাড়া একই চরিত্রের অভিনয় করতে করতেও তিনি বিরক্ত। এ থেকে মুক্তি পেতেই তিনি বলিউড থেকে বের হয়ে যাচ্ছেন।




রিয়া সেনের কথায় 'তখন মাত্র ১৬। সেই থেকে শুনছি, আমি 'সেক্সি', আমি 'সাহসী'। শব্দ দুটি সেই যে সেঁটে গেল গায়ে, আর মুছলই না! তখন থেকে এর ভার বইতে বইতে আমি ক্লান্ত। আর ভালো লাগে না শুনতে। রাস্তায় বা পার্টিতে সাধারণ মানুষ আমায় দেখলেই আড়চোখে এমনভাবে তাকান যেন পর্দা আর বাস্তবের আমি এক! সত্যিই কি তাই?'



ক্যারিয়ারের শুরু থেকে যেভাবে বিকিনি, সুইম স্যুট, সাহসী দৃশ্যে একের পর এক অভিনয় করে গেছেন রিয়া তাতে সাধারণ মানুষ থেকে বলিউড অন্য নজরে তাকে দেখবে বই কি!




রিয়ার অভিযোগ, 'শুরু থেকে বলিউড আমাকে এ ধরনের চরিত্র দেওয়ায় আজ এই দমবন্ধকর অবস্থা তৈরি হয়েছে। যার ঠ্যালায় আমি মন খুলে মিশতেও পারছিলাম না কারো সঙ্গে। স্কুলের সময় থেকে আজ পর্যন্তও শুনে আসা এই দুটি তকমা তাই যে করেই হোক মুছতে চাইছিলাম।'




তার আরও দাবি, একঘেয়ে চরিত্র পেতে পেতে তিনি খুবই বিরক্ত, ক্লান্ত। দিনের পর দিন চুল কার্ল করে, চড়া মেকআপ নিয়ে আর কাজ করতে পারছিলেন না। তাই অনেক ভেবেচিন্তে এই পদক্ষেপ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.