তৃণমূলে বড়োসড়ো ভাঙ্গন গোবরডাঙ্গায় - The News Lion

তৃণমূলে বড়োসড়ো ভাঙ্গন গোবরডাঙ্গায়




তৃণমূলে বড়োসড়ো ভাঙ্গন গোবরডাঙ্গা সহ ইছাপুর এলাকার এলাকার তৃণমূল কর্মীসমর্থকরা তৃণমূল ট্যাগ করে এই দিন বিজেপিতে যোগদান করে ১০০০ হাজার মানুষ এই দিন  প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে গোবরডাঙ্গা স্টেশন রোড এলাকা সংলগ্ন গোবরডাঙ্গা পৌর মন্ডলের উদ্যোগে এক সমায়েতের মাধ্যমে প্রায় ১০০০ জন কর্মী ও সমর্থকরা তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগ দিলেন।







 বিজেপর বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর এবং বিজেপির জেলা সভাপতি শংকর চ্যাটার্জীর হাত ধরে তারা তৃনমূলে যোগ দেন।  উপস্থিত ছিলেন বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক বিশ্বজিৎ দাস এবং বাগদা বিধানসভার বিধায়ক দুলাল বর সহ জেলা নেতৃবৃন্দ।







 তৃণমূলের প্রত্যেক কর্মী জানিয়েছেন এই তৃণমূলের মিথ্যাচার অত্যাচার আর মানতে পারছেন না বলে। স্বচ্ছ বিজেপির এবং বিজেপির নীতি আদর্শ  কাজকর্ম দেখে তাদের পছন্দ বলে তাই তারা তৃণমূলকে ত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন।








বিজেপি জেলা সভাপতি শংকর চাটার্জী জানিয়েছেন, এই তো সবে শুরু। তৃণমূলের ভাঙ্গন এবার দলে দলে হবে।  উল্লেখ্য,  জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপিকে কটাক্ষ করে বলেন বিজেপি একটি জোকারের  দলে পরিণত হয়েছে। এই কথার পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর  এবং বিজেপির বাগদার বিধায়ক দুলাল বর বলেন, জ্যোতিপ্রিয় মল্লিক জানেনা ১৮  টি সিট লোকসভা্য পেয়েছিল বিজেপি, তিনি কি করে  সাধারণ মানুষকে জোকার বলছেন?  দুলাল বলেন, জ্যোতিপ্রিয় মল্লিক এর মাথা খারাপ হয়ে গেছে তাই যা পারছে তাই বলছেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.