মহিলারা লাঞ্ছিত হচ্ছেন এই রাজ্যে, অভিযোগ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের
মহিলারা লাঞ্ছিত হচ্ছেন এই রাজ্যে। ক্ষমা চান নইলে বাংলার মানুষ বাংলার সরকারকে টেনে হিঁচড়ে কুর্সি থেকে নামিয়ে দেবেন। হাওড়ায় মন্তব্য বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের।
বাগনানের ঘটনায় মহিলা সম্পর্কে মন্ত্রী অরূপ রায়ের মন্তব্য নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার নবনিযুক্ত সভাপতি অগ্নিমিত্রা পল। আজ হাওড়ায় ভারতীয় জনতা মহিলা মোর্চার এক সম্বর্ধনা অনুষ্ঠানে এসে অগ্নিমিত্রাদেবী বলেন, ঠান্ডা ঘরে বসে মন্ত্রী একজন নিরীহ মহিলার সম্পর্কে এমন মন্তব্য করলেন, যে মেয়েটি রাজনীতির সঙ্গেও যুক্ত নয়।
এই ঘটনায় আমরা খুব অপমানিত হয়েছি। বাংলার মহিলারা এতে অপমানিত হয়েছেন। আপনি মন্ত্রী বলে বাংলার মহিলাদের সম্পর্কে যা কিছু বলে দেবেন এটা তো হতে পারে না। এরজন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনারা সরকারে আছেন বলে মহিলাদের সম্পর্কে যা খুশি বলতে পারেন বা তার চরিত্র নিয়ে কাটাছেঁড়া করতে পারেন যেটা এর আগেও হয়েছিল পার্ক স্ট্রিট ধর্ষণ কান্ডে এ তো চলতে পারে না।
আপনারা ক্ষমাও চাইলেন না। দিনের পর দিন এরকম ঘটনা ঘটতে থাকবে, মহিলারা অপমানিত হবেন লাঞ্ছিতা হবেন অথচ আপনারা ক্ষমাও চাইবেন না। এখনও হাতে নয় মাস সময় আছে। ক্ষমা চান, নইলে বাংলার মানুষ আপনাদের কুর্সি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দেবে।

Post a Comment