বিহারে বজ্রপাতের মৃতের সংখ্যা বেড়ে ৯২
বেশ প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বিহার সরকার। কারন একদিকে করোনা অপর দিকে সামনেই ভোট । আর তারই মাঝে বজ্রপাতে মৃত্যুর ঘটনা, । রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানাচ্ছে, বিহারে বজ্রপাতের জেরে মৃত্যু হয়েছে মোট ৯২ জনের। আহত হয়েছেন অনেকে এবং মানুষের সাধারণ সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে।
সরকারি বিবৃতি অনুসারে, রাজ্যের ২৪ টি জেলায় বজ্রপাতের ঘটনায় গোপালগঞ্জে সর্বাধিক মৃত্যু হয়েছে। সেখানে মৃতের সংখ্যা ১৩ জন। মধুবনী ও নাওয়াদায় ৯ জন করে মারা গিয়েছে।
ভাগলপুরে ৬ জন ও সিওয়ানে ৬ জন, দ্বারভাঙা, বাংকা, ইস্ট চম্পারণে পাঁচজন করে ও খাগাড়িয়া এবং ঔরঙ্গাবাদে তিন জনের করে মৃত্যু হয়েছে। এছাড়া ওয়েস্ট চম্পারণ, কৃষ্ণগঞ্জ, জামুই, জাহানবাদ, পূর্ণিয়া, সুপুল, বক্সার, কাইমুর প্রতিটি জেলায় ২ জনের করে মৃত্যু হয়েছে। সমস্তিপুর, শিবহার, সরন, সীতামারী ও মাধেপুরে এক জনের করে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
Post a Comment