আজ অর্জুনের জন্মদিনে তাকে অনেক অনেক শুভেচ্ছা - The News Lion

আজ অর্জুনের জন্মদিনে তাকে অনেক অনেক শুভেচ্ছা




১৯৮৫ সালের ২৬ জুন মহারাষ্ট্রের মুম্বই শহরে অর্জুন কপূরের জন্ম। বলিউড অভিনেতা অর্জুন কাপুর  চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর ও মোনা শৌরি কাপুরের পুত্র। শুধু তাই নয় অর্জুন কপূর হলেন চলচ্চিত্র নির্মাতা সুরিন্দর কপূরের নাতি।  কল হো না হো   ও ওয়ান্টেড সহ বেশ কয়েকটি ছবিতে সহকারী পরিচালক ও সহ প্রযোজক হিসেবে কাজ করেন।




 অর্জুন হাবিব ফয়জলের ইশকজাদে ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। এরপর অর্জুন গুন্ডে  নামক অ্যাকশন চলচ্চিত্রে এক কয়লা চোর,  স্টেটস  নামক রোম্যান্স চলচ্চিত্রে এক উচ্চাকাঙ্ক্ষী লেখক এবং কি অ্যান্ড কা   নামক রোম্যান্টিক কমেডি চলচ্চিত্রে এক ঘরে-থাকা স্বামীর ভূমিকায় অভিনয় করেন।




 তিনটি ছবিই বিশ্বব্যাপী একশো কোটি টাকারও বেশি অর্থ উপার্জন করতে সক্ষম হয়। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি অর্জুন ২০১৫ সালে ১৬শ আইআইএফএ পুরস্কার অনুষ্ঠানে এবং ২০১৬ সালে ফিয়ার ফ্যাক্টর, খতরোঁ কে খিলাড়ি নামক টেলিভিশন শো-তে সঞ্চালকের ভূমিকা পালন করেন।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.