করোনার হাত থেকে বাঁচতে বিপত্তারিণী পুজোর পাশাপাশি চলল করোনা পুজো - The News Lion

করোনার হাত থেকে বাঁচতে বিপত্তারিণী পুজোর পাশাপাশি চলল করোনা পুজো






করোনার হাত থেকে বাঁচতে বিপত্তারিণী পুজোর পাশাপাশি চলল করোনা পুজো। পৃথিবী তথা দেশ আজকের দিনে দাঁড়িয়ে করোনার সাথে লড়াই চালাচ্ছে। বিশ্বে এবং দেশে চলেছে মৃত্যুর মিছিল। হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। 





আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। কি করবে না করবে ভেবে পাচ্ছে না তারা।তাই শনিবার বনগাঁ পশ্চিম পাড়া এলাকায় বিপত্তারিণী পুজোর পাশাপাশি এলাকার মহিলারা পুরহত ডেকে জাঁকজমক ভাবে করোনা পুজোয় মাতলেন। রীতিমত করোনার প্রতিকৃতি বানিয়ে হোম যজ্ঞ করে চলে এই পুজো। 






তাদের একটাই দাবি একটাই চাওয়া পাওয়া দেশ তথা পৃথিবীর করোনা মুক্ত হোক। এই বিষয়ে বিজ্ঞান ও যুক্তিবাদি মঞ্চের রাজ্য সম্পাদ প্রদীপ সরকার বলেন, করোনা পুজো সম্পূর্ণটাই অবৈজ্ঞানিক। শুধুমাত্র বিশ্বাস আর আবেগ থেকেই চলছে এই পুজো। তবে করোনার হাত থেকে মুক্তি পেতে বিজ্ঞানের উপর নির্ভরশীল হওয়ার কথা বলেন তিনি।





করোনা পূজার খবর পেয়ে করোনা এলাকায় যান  বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা।পুজোর নামে কুসংস্কার ছড়ানো হচ্ছে এই অভিযোগে এলাকায় পোস্টারিং বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.