আমফানের ক্ষতিপূরণ নিয়ে তৃণমূল বিজেপি সংঘর্ষ - The News Lion

আমফানের ক্ষতিপূরণ নিয়ে তৃণমূল বিজেপি সংঘর্ষ






আমফানের ক্ষতিপূরণ নিয়ে তৃণমূল বিজেপি সংঘর্ষ, মহিলা-শিশুসহ জখম ১২ হাসপাতালে ভর্তি।উত্তর ২৪ পরগনা জেলার   বসিরহাট মহকুমার ন্যাজাট থানার সন্দেশখালি ১ নম্বর ব্লকের হাটগাছা গ্রাম পঞ্চায়েতের ১০ নম্বর ঘেরি এলাকার ঘটনা। 





সন্দেশখালি ১ নম্বর বিডিও অফিসে আম ফানের প্রকৃত ক্ষতিগ্রস্ত যারা তাদের জন্য জানতে গিয়েছিলে বিডিও অফিসে বিজেপি কর্মী সমর্থক অজয় পাল, সুরাজ পাল, আলপনা মন্ডল,সেই সময় বিজেপির কর্মী-সমর্থকদের উপর হামলা করে বলে অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। 






বাঁশ, লাঠি লোহার রড নিয়ে অতর্কিত হামলা চালায়, পাল্টা অভিযোগ তৃণমূলের কর্মী-সমর্থকরাও জখম হয়েছে ।আমফানের ক্ষতিপূরণে নিয়ে বচসা শুরু হয় গতকাল শুক্রবার রাত আটটা নাগাদ। এই ঘটনা ঘটে পুনরায় আজ শনিবার সকাল আটটা নাগাদ। 






 সব মিলিয়ে শিশুরাও রেহাদ পায়নি এই আক্রমণের হাত থেকে। রক্ষা পায়নি এমনকি মহিলারাও। প্রতিবাদ করতে আসলে তাদেরকে মারধর  শ্লীলতাহানি  করা হয়েছে বলে অভিযোগ। সবমিলিয়ে মহিলা-শিশুসহ জখম  ১২ জন। তাদেরকে বসিরহাট জেলা হাসপাতালের ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।





এই ঘটনায় তদন্ত শুরু করেছে ন্যাজাট  থানার পুলিশ ।এর পিছনে শুধুই কি আমাফানের ক্ষতিগ্রস্ত নিয়ে বিবাদের জেরে সংঘর্ষ? না পুরনো বিবাদে দুই পরিবারের মধ্যে পুরনো অশান্তির জের?





পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ন্যাজাট থানার পুলিশ। উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনাস্থলে ন্যাজাট থানার পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.