প্লাস্টিক কারখানায় ইলেকট্রিক শকে মৃত্যু হলো এক শ্রমিকের
প্লাস্টিক কারখানায় কাজ করার সময় ইলেকট্রিক শকে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃতের নাম প্রসেনজিৎ সরকার। তেঁতুলিয়ার বাসিন্দা যুবক পাঁচ বছর ধরে উত্তর ২৪ পরগনা জেলার মসলন্দপুর একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন।
আজ দুপুরে বৃষ্টির মধ্যে জল পরে অটোমেটিক মেশিনটি বডি হয়ে ছিল। মেশিনে হাত দিতেই ছিটকে পড়েন ওই যুবক। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় বাউগাছি হাসপাতালে নিয়ে আসা হয়।
আরও পড়ুন মা ও সদ্যোজাতর মৃত্যুকে ঘিরে উত্তপ্ত আমডাঙা
অবস্থার অবনতি হলে তাকে হাবড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাবড়া হাসপাতালের চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Post a Comment