মুর্শিদাবাদে বাজ পড়ে মৃত ছয় জন
শনিবার বিকালে বজ্রবিদ্যুৎ এর জেরে ছয় জনের মৃত্যু হলো মুর্শিদাবাদের দুই থানা এলাকায়।সাগরদীঘি থানা এলাকায়।
স্থানীয় সুত্রে জানা যায়, এদিন বিকেলে সাতজন চাষী বেগুন তুলতে মাঠে যায়, সে সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামে। মুহুর্তের মধ্যে একের পর এক বাজ পড়তে শুরু করে। পাঁচ জন শ্রমিক বজ্রাঘাতে গুরুতর জখম হয়।
সঙ্গে সঙ্গে তাদেরকে স্থানীয় এলাকার সাগরদীঘি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করে। অন্যদিকে ভরতপুর থানা এলাকায় বজ্রপাতে তিন জনের মৃত্যু হয় ।

Post a Comment