মা ও সদ্যোজাতর মৃত্যুকে ঘিরে উত্তপ্ত আমডাঙা
অরুপ অধিকারি ; মা ও সদ্যোজাতর মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল আমডাঙার একটি বেসরকারি নার্সিংহোম। শনিবার সকালে আমডাঙা থানা এলাকার ঘটনা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার ওই নার্সিংহোমে অশোকনগর চাপড়া গ্রামের ১৯ বছরের প্রসূতি শাবানা বিবি ভর্তি হন। শনিবার তিনি একটি বাচ্চাও প্রসব করেন। বাচ্চাটির শারিরীক অবস্থা খারাপ থাকায় তাকে বারাসত হাসপাতালে পাঠানো হয়। কিন্তু বারাসত হাসপাতালে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
আবার কিছুখন পরে ওই পরিবারের কাছে ওই মহিলার অসুস্থতার খবর আসে, তাকেও বারাসত হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ঠিক একইভাবে বারাসত হাসপাতালে গেলে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।
তারপরেই ক্ষুব্ধ হয়ে যায় ওই মহিলার পরিবার। তারা হাবড়া নৈহাটি রাস্তা অবরোধ করে এবং হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

Post a Comment